Home Economics বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি, নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি, নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ

82
0

বাংলাদেশ ব্যাংকে চারজন অতিরিক্ত পরিচালক পদোন্নতি পেয়ে পরিচালক হিসেবে নতুন দায়িত্বে যোগদান করেছেন। পদোন্নতির পর তাদের কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগে যুক্ত করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি হওয়ার পরপরই তারা তাদের নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

নবনিযুক্ত পরিচালকরা হলেন— মাহমুদুন নবী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ রোকনুজ্জামান ও ফিরোজ মাহমুদ ইসলাম। পদোন্নতির আগে মাহমুদুন নবী কাজ করছিলেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দায়িত্বে ছিলেন এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগে, মোহাম্মদ রোকনুজ্জামান কর্মরত ছিলেন সচিব বিভাগে এবং ফিরোজ মাহমুদ ইসলাম ছিলেন মানবসম্পদ উন্নয়ন বিভাগ–১–এ। চারজনই ২০০৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন এবং দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তাদের মধ্যে মাহমুদুন নবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কর্মজীবন শুরু করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রভাষক হিসেবে। পরে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে তিনি বহিঃনিরীক্ষার বিধিমালা তৈরি, ইনভয়েস ফাইন্যান্সিং (ডিসকাউন্টিং) প্রবর্তন, বেসরকারি খাতের জন্য বৈদেশিক ঋণ প্রাপ্তির শর্ত শিথিলকরণ এবং এফএবি-ভিত্তিক আমদানিকে উৎসাহিত করার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। তার এই অভিজ্ঞতা কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণ ও খাতভিত্তিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here