Home Economics ২০২৫ সালের কর্মসূচিতে বাংলাদেশকে এডিবির ২.৫৭ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন প্রতিশ্রুতি

২০২৫ সালের কর্মসূচিতে বাংলাদেশকে এডিবির ২.৫৭ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন প্রতিশ্রুতি

86
0

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা দিতে ২০২৫ সালের জন্য নতুন করে ২.৫৭ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ডলারপ্রতি ১২২ টাকা ৫৫ পয়সা ধরে হিসাব করলে, এর মোট অর্থমূল্য দাঁড়ায় প্রায় ৩১ হাজার ৪৯৫ কোটি টাকা। এডিবির ঢাকা কার্যালয় থেকে সোমবার (৫ জানুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কর্মসূচির আওতায় বিশেষ গুরুত্ব পাবে কক্সবাজারে বিভিন্ন খাতভিত্তিক উন্নয়ন। এর মধ্যে রয়েছে জ্বালানি ও পরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং খাতে সংস্কার, নগর পরিষেবা সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, এসএমই খাতের উন্নয়ন এবং জীবনযাত্রা ও সেবার মানোন্নয়ন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিওং বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জের এই সময়েও বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কার্যক্রমে পাশে থাকতে পেরে এডিবি গর্বিত। তিনি বলেন, ২০২৫ সালের প্রতিশ্রুতিগুলো শুধু অর্থায়ন নয়, বরং এটি বাংলাদেশের সঙ্গে এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন। তিনি আরও জানান, অর্থনৈতিক বৈচিত্র্য, উন্নত অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে এই সহায়তা কার্যকরভাবে বাস্তবায়িত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here