Home বাংলাদেশ National “জামায়াতের বিভ্রান্তিকর প্রচারণা আলেম সমাজই খণ্ডন করেছেন: ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল”

“জামায়াতের বিভ্রান্তিকর প্রচারণা আলেম সমাজই খণ্ডন করেছেন: ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল”

79
0

জামায়াতের ভুল ও বিভ্রান্তিকর প্রচার এখন আলেম সমাজও প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও–১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, জামায়াত দাবি করছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ধর্মীয় অপব্যাখ্যা। তিনি বলেন, “নির্দিষ্ট কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত পাওয়া যায়—এমন ধারণার কোনো ভিত্তি ইসলামে নেই। দেশের বড় বড় আলেমরাও এই ধরনের অপপ্রচার সরাসরি প্রত্যাখ্যান করেছেন।”

তিনি আরও বলেন, হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন, আর চরমোনাই পীর দলটিকে ‘সবচেয়ে বড় মিথ্যাবাদী দল’ হিসেবে অভিহিত করেছেন।
“এমন একটি দলের প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে কেউ যেন ইমানের ক্ষতি না করেন,”—বলেন বিএনপি মহাসচিব।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি মা–বোন এবং ভোটারদের আহ্বান জানান—ধানের শীষে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here