Home BD Election 2026 “ঢাকা–১৫ আসনের একটি কেন্দ্রে: ‘ভোট দিতে ২–৩ মিনিট সময় লাগছে’”

“ঢাকা–১৫ আসনের একটি কেন্দ্রে: ‘ভোট দিতে ২–৩ মিনিট সময় লাগছে’”

79
0

ঢাকা–১৫ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি কেন্দ্রে ভোট শুরুর প্রথম দেড় ঘণ্টায় প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। পুরুষ ভোটারদের জন্য এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪১৮ জন, এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত ৩৩৩ জন ভোট দিয়েছেন। প্রিজাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

ভোট দিয়ে বেরিয়ে সকাল ৯টার দিকে শামসুল ইসলাম নামের এক ভোটার বলেন, “ভোট দিতে ২–৩ মিনিট সময় লাগছে।” তিনি ৬ বছর আগে ভোটার হিসেবে তালিকাভুক্ত হলেও, এবারই প্রথম ভোট দিলেন। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “২০২৪ সাল কেন্দ্রে এসে দেখেছিলাম আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়ে দিয়েছে। এবার কোনো সমস্যা ছাড়াই ভোট দিতে পেরেছি।”

সকালে সরেজমিনে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে ছিলেন। ভোটার, সাংবাদিক ও পর্যবেক্ষক ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। কেন্দ্রের সামনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের লোকজন উপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানটির আরেকটি পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসাইন জানান, সকাল সোয়া ৯টার দিকে তার কেন্দ্রে ২০৪টি ভোট পড়েছে। তার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৭১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here