নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত এই হার প্রকাশ করেন তিনি।
ইসি সচিব আরও বলেন, “সারাদেশে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ এবং এখন পর্যন্ত কোনো কেন্দ্রে ভোট বন্ধ হয়নি।”
দেশে মোট ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এরপর ভোট গণনার কার্যক্রম শুরু হবে।










