Home রাজনীতি গোপালগঞ্জে অবৈধ দুই ইটভাটা উচ্ছেদ, ৭ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে অবৈধ দুই ইটভাটা উচ্ছেদ, ৭ লাখ টাকা জরিমানা

20
0

মঙ্গলবার (৫ মে) গোপালগঞ্জ সদর উপজেলার দুইটি জায়গায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে অবৈধভাবে চলা ‘নিগি ব্রিকস’ ও ‘ফুলমালা ব্রিকস’ নামে দুইটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে এবং উভয়ের বিরুদ্ধে মোট ৭ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং স্কেভেটর ও পে‑লোডার দিয়ে তাদের কিলন ভেঙে ফেলা হয়েছে, যার ফলে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় বিচারিক দায়িত্বে ছিলেন এবং পরিবেশ অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস আইন‑শৃঙ্খলা রক্ষা ও কারিগরি সহায়তা প্রদান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here