Home Economics শুল্কযুদ্ধে বিরতি: ৯০ দিনের জন্য শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন

শুল্কযুদ্ধে বিরতি: ৯০ দিনের জন্য শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন

158
0

বিশ্ব অর্থনীতিতে উত্তেজনার পর অবশেষে বাণিজ্যযুদ্ধের পথ থেকে কিছুটা সরে এসেছে যুক্তরাষ্ট্র ও চীন। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৯০ দিনের জন্য শুল্ক হ্রাসে সম্মত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এই চুক্তি অনুযায়ী মার্কিন পণ্যে চীনের শুল্ক হার ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হবে। গড়পড়তা হিসেবে শুল্ক হ্রাসের পরিমাণ দাঁড়ায় প্রায় ১১৫ শতাংশ।

মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানান, আগামী ১৪ মে থেকে শুরু হবে এই শুল্ক হ্রাস কার্যক্রম। তিনি বলেন, “অতিরিক্ত শুল্ক আরোপ একপ্রকার বাণিজ্যিক অবরোধে পরিণত হয়েছিল। এই সিদ্ধান্ত বাণিজ্য পুনরুজ্জীবনের পথে একটি বড় অগ্রগতি।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনের সময় চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের কারণে দুই দেশের মধ্যকার বাণিজ্য প্রায় অচল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের বন্দরে চীনা জাহাজের সংখ্যা হঠাৎ কমে যায়, অন্যদিকে চীনে শিল্প উৎপাদন কমে গিয়ে বহু শ্রমিক চাকরি হারান।

চুক্তির অংশ হিসেবে দুই দেশ একটি স্থায়ী বাণিজ্য মেকানিজম গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যার নেতৃত্বে থাকবেন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট ও চীনের ভাইস-প্রিমিয়ার হি লিফেং। ভবিষ্যতের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়া হবে এই কাঠামোর মাধ্যমে।

চুক্তির ঘোষণার পর শেয়ারবাজারে তাত্ক্ষণিক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। হংকংয়ের হ্যাং সেং সূচক বেড়ে যায় ৩ শতাংশ, ইউরোপ ও আমেরিকার বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তবে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার দাম ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় একে পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের পথে একটি “গঠনমূলক অগ্রগতি” হিসেবে বর্ণনা করেছে এবং ভবিষ্যতে সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here