সারা দেশে চালানো অভিযানে ৯০০ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে ৫২৫ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, আর ৩৭৫ জন গ্রেপ্তার হয়েছেন অন্যান্য অভিযোগে।
শনিবার (৩১ মে) পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে পরিচালিত অভিযানে শুধু আসামিই নয়, দেশীয় পিস্তল ও এলজি-সহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়েছে।










