Home বাংলাদেশ National জুলাই সনদ নিয়ে ১৭ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন

জুলাই সনদ নিয়ে ১৭ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন

128
0

জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা করবে। এই বৈঠক আগামী ১৭ জুন ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।

এটি জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা দ্বিতীয় অধিবেশনের শেষ বৈঠক হতে পারে।

সূত্র জানায়, এই বৈঠকে জুলাই সনদ বা ঐক্য ঘোষণাপত্র নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে। এতে কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া গেছে এবং কোন কোন বিষয়ে ভিন্ন মত পোষণ করা হয়েছে, তা নির্ধারণ করা হবে। এরপর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রকাশ করা হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বাংলানিউজকে জানান, আগামী সপ্তাহে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং সনদ নিয়ে আলোচনা হবে। তাদের লক্ষ্য হচ্ছে একমত হওয়ার।

কতটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হবে এবং যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করা হবে।

সূত্রে আরও জানা গেছে, এই সনদকে ‘জুলাই চার্টার’ বা ‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ’ নামে অভিহিত করা হতে পারে। জাতীয় ঐক্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সব দলের মতামতের ভিত্তিতে ঐকমত্য হওয়া বিষয়গুলোতে দলগুলোর সম্মতি স্বাক্ষর করতে চান, যাতে এগুলো মৌলিক এবং অপরিবর্তনীয় সংস্কার হিসেবে সংরক্ষিত থাকে।

এবারের অধিবেশনে নিবন্ধিত এবং অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। রাজনৈতিক দলগুলোকে বৈঠকে অংশগ্রহণের জন্য চিঠি, মেসেজ বা ফোনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here