Home বিশ্ব বিদেশে আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠাচ্ছে ইসরায়েল

বিদেশে আটকে থাকা নাগরিকদের ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠাচ্ছে ইসরায়েল

123
0
Planes take off from Los Angeles International Airport.

বিদেশে আটকে পড়া ইসরায়েলি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কয়েকটি উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। ইসরায়েলের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক শ্যমুয়েল জাকাই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে আটকে পড়া ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনা। এজন্য আমরা কিছু উড়োজাহাজ বিদেশে পাঠিয়েছি।”

জাকাই আরও জানান, এই প্রক্রিয়া একদিনে শেষ হবে না এবং কয়েক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক রুটগুলোতে বিমান চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছে, যার ফলে অনেক ইসরায়েলি নাগরিক বিভিন্ন দেশে আটকে পড়েছেন। তাদের দেশে ফিরিয়ে আনতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, এবং শুক্রবারের পর থেকে হামলা-পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিওবার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের আকাশে যুদ্ধবিমান দেখা যাবে। এই বক্তব্যকে যুদ্ধের সরাসরি হুমকি হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইতোমধ্যে ইরানের ২০ জন সামরিক কমান্ডারকে হত্যা করেছে এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি ইসরায়েল হামলা বন্ধ না করে, তবে ইরান আরও কঠিন প্রতিশোধ নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here