Home বাংলাদেশ সব জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলা আয়োজনের ঘোষণা

সব জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলা আয়োজনের ঘোষণা

181
0

আগামী জুলাই মাসে দেশের প্রতিটি জেলায় অসহায় মানুষের কল্যাণে সেবামূলক মেলা আয়োজন করা হবে, এমনটি জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

সোমবার (১৬ জুন) রাজধানীর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এই মেলার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ হটলাইনে যোগাযোগ করতে পারবে, যা তাদের সচেতন করতে সহায়ক হবে।

উপদেষ্টা আরও বলেন, সমাজ থেকে সহিংসতা দূর করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনমুক্ত এলাকা গঠনে কাজ করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। গত ১০ মাসে অর্জিত সাফল্যকে ধরে রাখতে হবে।

এ সময় তিনি বলেন, “দেশের কল্যাণে, সেবামূলক কার্যক্রমে মন্ত্রণালয়ের কাঠামোগত পরিবর্তন এনে এসব কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নেয়া হবে।”

শারমীন এস মুরশিদ জানান, রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এই অর্জনকে জুলাই আন্দোলনে শহিদদের উৎসর্গ করবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here