Home বিশ্ব জরুরি ভিত্তিতে তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

জরুরি ভিত্তিতে তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

266
0
ইরানের রাজধানী তেহরান শহরের বাসিন্দাদের শহরটি দ্রুত খালি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কেন ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে এটি ইঙ্গিত হতে পারে যে, ইসরায়েল তেহরানে বড় ধরনের হামলা করতে পারে।

ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, “ইরানকে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আমি বারবার বলেছি, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here