Home বাংলাদেশ ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিল জামায়াত

ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিল জামায়াত

140
0

মঙ্গলবার অনুপস্থিত থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার অসমাপ্ত আলোচনায় বুধবার (১৮ জুন) অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।

দ্বিতীয় দফার আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ মোট ৩০টি রাজনৈতিক দল এ আলোচনায় অংশ নেয়, যার মধ্যে দুটি রাজনৈতিক জোটও রয়েছে।

আজকের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন এবং জেলা সমন্বয় কাউন্সিলের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকটি পরিচালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here