Home বিশ্ব পুতিন-ট্রাম্প ফোনালাপ আজ

পুতিন-ট্রাম্প ফোনালাপ আজ

438
0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (বৃহস্পতিবার) ফোনালাপ করবেন বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।

এই প্রথম ফোনালাপের কথা রাশিয়ান ব্র্যান্ডের একটি প্রদর্শনীতে পুতিন জানান। সেখানে এক বিক্রেতার সঙ্গে আলাপকালে তিনি বলেন, ট্রাম্পকে তিনি মার্কিন বাজারে রাশিয়ান পণ্য প্রচারের পরামর্শ দেবেন।

পরবর্তীতে, ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট দিয়ে জানান, ফোনালাপটি ওয়াশিংটন সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

এই ঘোষণাটি এমন এক সময় এলো, যখন দুই দিন আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনে কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ স্থগিত করার কথা জানিয়েছে।

এনবিসি নিউজের সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কয়েক সপ্তাহ আগে মার্কিন গোলাবারুদের মজুত পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছিলেন, এবং সেই পর্যালোচনার পর তিনি সরবরাহ স্থগিতের সিদ্ধান্ত নেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এনবিসিকে বলেন, পেন্টাগনের পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

পুতিন ও ট্রাম্পের ফোনালাপে কী আলোচনা হবে, তা নিয়ে কোনো পক্ষই কিছু জানায়নি। তবে, ১৪ জুনের ফোনালাপে ইসরায়েল-ইরান সংঘাত এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার বিষয় উঠে এসেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here