Home বিশ্ব গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর অভিযোগ সাবেক নিরাপত্তা ঠিকাদারের

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর অভিযোগ সাবেক নিরাপত্তা ঠিকাদারের

429
0

গাজায় একটি বিতর্কিত ত্রাণ বিতরণকেন্দ্রে মেশিনগান দিয়ে নিরস্ত্র, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর অভিযোগ করেছেন এক সাবেক নিরাপত্তা ঠিকাদার। তিনি জানান, ফিলিস্তিনিরা কোন ধরনের হুমকি না সত্ত্বেও বারবার গুলির শিকার হয়েছেন।

ঠিকাদার আরও দাবি করেন, একবার একটি দল নারী, শিশু এবং বৃদ্ধ ধীরে চলার কারণে তাদের ওপর গুলি চালানো হয়।

এদিকে, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এসব অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের সহায়তা কেন্দ্রের আশেপাশে কখনও কোনো বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়নি।

মে মাসের শেষ দিকে দক্ষিণ ও মধ্য গাজায় সীমিত পরিসরে ত্রাণ বিতরণ শুরু করেছিল জিএইচএফ। কিন্তু এরপরই ইসরায়েল ১১ সপ্তাহের পূর্ণ অবরোধ আরোপ করে, যা তীব্র সমালোচনার মুখে পড়ে।

জাতিসংঘ এবং স্থানীয় চিকিৎসকরা দাবি করেন, জিএইচএফ সহায়তা শুরু হওয়ার পর থেকে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ৪০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ইসরায়েল মনে করছে, এই নতুন পদক্ষেপের মাধ্যমে হামাসের কাছে ত্রাণ পৌঁছানোর পথ বন্ধ হয়েছে।

এক সাবেক নিরাপত্তা ঠিকাদার জানিয়েছেন, একাধিক সহিংসতার ঘটনা ঘটার পরও সেগুলোকে গুরুত্ব দেয়নি জিএইচএফ। তিনি অভিযোগ করেছেন যে, সহিংসতার এসব ঘটনা গোপন রাখার চেষ্টা করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওগুলোও চেপে রাখা হয়েছে।

এ পরিস্থিতিতে, অক্সফাম, সেভ দ্য চিলড্রেনসহ ১৭০টি দাতব্য সংস্থা জিএইচএফ বন্ধের আহ্বান জানিয়েছে, কারণ তারা অভিযোগ করছে যে, ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।

এদিকে, ইসরায়েল দাবি করেছে, তাদের সৈন্যরা ইচ্ছাকৃতভাবে সহায়তা নিতে আসা লোকদের ওপর গুলি চালায়নি এবং জিএইচএফের পক্ষ থেকে খাবার বিতরণ করা সম্ভব হয়েছে হামাসের হস্তক্ষেপ এড়িয়ে।

এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় অভিযান শুরু করার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তত ৫৭ হাজার ১৩০ জন নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here