Home জীবনযাপন Entertainment দীপিকা পাড়ুকোন হলিউড ওয়াক অফ ফেমে জায়গা পেলেন, ভারতীয়দের মধ্যে প্রথম

দীপিকা পাড়ুকোন হলিউড ওয়াক অফ ফেমে জায়গা পেলেন, ভারতীয়দের মধ্যে প্রথম

173
0

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অর্জন করলেন নতুন এক সাফল্য। ২০২৬ সালে হলিউডের ‘ওয়াক অফ ফেম’ তালিকায় স্থান পেয়েছেন এই অভিনেত্রী, যা একটি বিরল সম্মান।

এটি প্রথমবারের মতো কোনো ভারতীয় অভিনেত্রীকে দেওয়া এই সম্মান, যা দীপিকার জন্য একটি গর্বের মুহূর্ত। হলিউডের ওয়াক অফ ফেম ক্লাসে যুক্ত হওয়ার জন্য নামকরা হলিউড তারকারা মুখিয়ে থাকেন এবং দীপিকা সেখানে জায়গা করে নিয়েছেন। চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীরা তালিকায় রয়েছেন।

হলিউডের ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে দীপিকার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই সম্মানের তালিকায় আরও আছেন ফরাসি অভিনেত্রী মারিয়ন কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী রাচেল ম্যাক অ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, শেফ গর্ডন রামসে, এবং অভিনেতা তিমোথি চালামেট সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্ব।

২০ জুন, ওয়াক অফ ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতের মধ্য থেকে ৩৫ জনকে বেছে নেয় এবং তারপর চেম্বার্স বোর্ডের অনুমোদন দেয়।

এটি দীপিকার জন্য এক বড় পদক্ষেপ, যিনি ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে পশ্চিমা বিনোদন জগতে পা রেখেছিলেন। সেখানে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে বেশ প্রশংসা পান। তার পরবর্তী সাফল্য ছিল ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘ওয়ান হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পিপল’ তালিকায় স্থান পাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here