২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের জন এফ. কেনেডি সেন্টারে এই ড্র অনুষ্ঠান আয়োজিত হয়। তিন স্বাগতিক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—কে আগেই তিনটি পৃথক গ্রুপে রাখা হয়েছিল।
এরপর একে একে চারটি পট থেকে মোট ৪৮ দলের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ৪২টি দল ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে, আর বাকিরা প্লে-অফের মাধ্যমে আসবে। দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দল রয়েছে—
গ্রুপ এ
মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি
কানাডা, সুইজারল্যান্ড, কাতার, প্লে-অফ এ
গ্রুপ সি
ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, প্লে-অফ সি দল
গ্রুপ ই
জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ
নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, প্লে-অফ বি
গ্রুপ জি
বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ
স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, ক্যাবো ভার্দে
গ্রুপ আই
ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, প্লে-অফ ২
গ্রুপ জে
আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে
পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, প্লে-অফ ১
গ্রুপ এল
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা










