Home বাংলাদেশ National কওমি মাদ্রাসার ডিগ্রিধারীরা আজ থেকে কাজী হতে পারবেন : আইন উপদেষ্টা

কওমি মাদ্রাসার ডিগ্রিধারীরা আজ থেকে কাজী হতে পারবেন : আইন উপদেষ্টা

75
0

কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা এখন নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা ডা. আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, আগে শুধুমাত্র আলিম সনদধারীরাই কাজী হওয়ার সুযোগ পেতেন, তবে এখন এই সুবিধা কওমি মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীদের জন্যও উন্মুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, আইন মন্ত্রণালয় এই সুবিধা বাড়াতে সংশ্লিষ্ট আইন সংশোধন করেছে। ফলে আজ থেকে কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদপ্রাপ্তরাও এই পদে আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here