Home বাংলাদেশ National এনসিপিসহ তিন দলের ‘নতুন রাজনৈতিক জোট’ ঘোষণা আজ

এনসিপিসহ তিন দলের ‘নতুন রাজনৈতিক জোট’ ঘোষণা আজ

219
0

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ নামে নতুন একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই নতুন জোট গঠনের পরিকল্পনা তুলে ধরবে সংশ্লিষ্ট দলগুলো।

জোটের অন্য দুই দল হলো—রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার পূরণ এবং নতুন রাজনৈতিক কাঠামো তৈরিতে আগ্রহী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা করা হবে।

মুশফিক আরও বলেন, সংবাদ সম্মেলনে জোটসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং অন্য কোনো দল যুক্ত হতে চাইলে তাদেরও আমন্ত্রণ জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here