Home এশিয়া পেসিফিক বন্ডাই সৈকতের বন্দুকধারীর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া সাহসী আহমেদ এখন স্থিতিশীল

বন্ডাই সৈকতের বন্দুকধারীর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া সাহসী আহমেদ এখন স্থিতিশীল

98
0

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ভয়াবহ বন্দুক হামলার সময় সাহসিকতা দেখিয়ে হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়া আহমেদ আল আহমেদ অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ৪৩ বছর বয়সী আহমেদ পেশায় একজন ফল ব্যবসায়ী। হামলার সময় তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন।

আহমেদের চাচাতো ভাই মুস্তফা সেভেন নিউজকে জানান, অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন আহমেদের অবস্থা এখন স্থিতিশীল। তিনি বলেন, “তিনি শতভাগ একজন বীর। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহমেদ গুলি চলার সময় একটি গাড়ির আড়ালে আশ্রয় নেন, এরপর পেছন থেকে এগিয়ে গিয়ে বন্দুকধারীকে মাটিতে ফেলে দেন এবং রাইফেলটি ছিনিয়ে নেন।

গত রোববার ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে এক বাবা ও ছেলে বন্ডাই সৈকতে এলোপাতাড়ি গুলি চালালে ১৫ জন নিহত হন। এটি গত ৩০ বছরে অস্ট্রেলিয়ায় সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা।

আহমেদের সাহসিকতায় বহু মানুষের প্রাণ রক্ষা পায়—এমনটাই মনে করছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। দেশি-বিদেশি নেতারাও তার এই ভূমিকার প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here