Home বাংলাদেশ National জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাদির মরদেহ, ভিড় সামলাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে হাদির মরদেহ, ভিড় সামলাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

90
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে। রাতে হাসপাতাল চত্বরে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রথমে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার ঘোষণা থাকলেও, পরবর্তীতে তা পরিবর্তন করে হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শনিবার সকালে মিছিলসহ তার মরদেহ কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে, যেখানে সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন।

পরিবারের ইচ্ছায় হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

ইনকিলাব মঞ্চ থেকে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালন করা হয় এবং কোনো গোষ্ঠী যাতে অনুপ্রবেশ করে পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সেদিকে সজাগ থাকতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here