Home বাংলাদেশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

45
0

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলেন নেত্রকোনা সদরের তিন মাস বয়সী আদিবা (বাবা ইলিয়াস হোসেন) এবং ত্রিশাল উপজেলার আট মাস বয়সী আরাফাত (বাবা রাসেল মিয়া)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ে হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে হাম ও হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৭৬ জন। ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২৩৯ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছে এবং ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here