গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম (৬০) প্রায় ৫০ বছর পর রেলওয়ের কাছে তার দায় পরিশোধ করেছেন। কিশোর বয়সে কাঁঠালের ব্যবসা করার সময় ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত শ্রীপুর থেকে ঢাকায় ট্রেনের ছাদে চড়ে যাতায়াত করতেন তিনি। টিকিট না কেটে পুলিশের হাতে ১-২ টাকা দিয়ে যেতেন। বিবেকের তাড়নায় এই ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেন।
গত ২৮ মার্চ শ্রীপুর রেলস্টেশনে রেলওয়ের বিশেষ রশিদের (মানি রিসিট) মাধ্যমে তিনি ২০ হাজার টাকা জমা দিয়েছেন। বর্তমানে তিনি ব্যাপারীবাড়ি ফাতেমাতুয যাহেরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।
শ্রীপুর রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান তার এই মানসিকতার প্রশংসা করে বলেন, রেলওয়েতে পুরোনো দায় পরিশোধের আইনি বিধান রয়েছে এবং এটি দায়মুক্তির চমৎকার দৃষ্টান্ত।










