Home জীবনযাপন Entertainment ২০২৬ সালের শুরুতেই হানিয়া–আসিম জুটিকে নিয়ে বিয়ের গুঞ্জন, জ্যোতিষীদের সতর্কবার্তা

২০২৬ সালের শুরুতেই হানিয়া–আসিম জুটিকে নিয়ে বিয়ের গুঞ্জন, জ্যোতিষীদের সতর্কবার্তা

148
0

২০২৬ সালের শুরুতেই পাকিস্তানের শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও কণ্ঠশিল্পী আসিম আজহার। এক সময়ের আলোচিত এই জুটিকে ঘিরে আবারও সম্পর্ক পুনঃস্থাপনের গুঞ্জন ছড়িয়েছে। গুঞ্জন বলছে, তারা শুধু কাছাকাছি আসছেন না, বরং চলতি বছরেই তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। তবে এই সুখবরের সঙ্গে মিলছে এক সতর্কতা—বিশেষজ্ঞদের মতে, এই সময় বিয়ে হানিয়ার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

হানিয়া ও আসিমের সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। ২০১৮ সাল থেকেই তাদের প্রেম ছিল ওপেন সিক্রেট, কিন্তু ২০২০ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। তবে আসিম আজহারের সাম্প্রতিক বাগদান ভেঙে যাওয়ার পর থেকে দুজনের একসঙ্গে দেখা যাওয়ার সংখ্যা বেড়েছে। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক মন্তব্য, ছবিতে ট্যাগ ও বিভিন্ন ইভেন্টে একসাথে উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে।

এই প্রসঙ্গে জ্যোতিষী সামিয়া খান সম্প্রতি ‘রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে বলেন, ২০২৬ সালে হানিয়ার জন্য বিয়ে অনুকূল নয়। তাঁর মতে, এই বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সম্পর্ক টিকতে নাও পারে, বরং তা তার মানসিক শান্তি ও ব্যক্তিত্বে বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি হানিয়াকে ক্যারিয়ারে মনোনিবেশ করার পরামর্শ দেন।

অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরী জানান, তিনি আগেই হানিয়ার ব্রেকআপের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা পরে সত্য প্রমাণিত হয়। তার মতে, হানিয়া বর্তমানে নতুন একটি সম্পর্কে জড়িত আছেন এবং সেই সম্পর্ক চলতি বছরই বিয়েতে রূপ নিতে পারে বলেও তিনি মনে করেন।

তবে এখন পর্যন্ত হানিয়া আমির বা আসিম আজহার কেউই বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ললিউডের এই তারকা জুটির ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা না গেলেও, ২০২৬ সালটি তাদের জীবনে কী নিয়ে আসে—তা সময়ই বলে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here