Home খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু, শীর্ষে ফিরে এলেন সিকান্দার রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু, শীর্ষে ফিরে এলেন সিকান্দার রাজা

97
0

দুর্দান্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু করেছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। এই ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। তার দুর্দান্ত পারফরম্যান্সে নিজে হারানো সিংহাসন ফিরে পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে তিনি এখন এক নম্বরে উঠে এসেছেন।

গত বছরের শেষে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বরে ছিলেন সিকান্দার রাজা, তবে তাকে পেছনে ফেলেছিলেন পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব। এবার আবারও নিজের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন রাজা।

২৯৯ রেটিং নিয়ে তিনি র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন, আর ২৮২ রেটিং নিয়ে দুই নম্বরে আছেন সাইম আইয়ুব। তিনে আছেন হার্দিক পান্ডিয়া, রোস্টন রেজ চার ও মোহাম্মদ নেওয়াজ পাঁচে রয়েছেন।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে ভারতের মারকুটে ওপেনার অভিষেক শর্মা শীর্ষে আছেন। ইংল্যান্ডের ফিল সল্ট দ্বিতীয় স্থানে, আর পাকিস্তানের সাহিবজাদা ফারহান যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪১ বলে ৭৩ রান করে চার ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠেছেন।

বোলারদের তালিকায় ১ নম্বর অবস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী, তবে তার ঘাড়ে নিশ্বাস ফেলছেন পাকিস্তানের আবরার আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here