Home খেলা পাকিস্তান-বাংলাদেশের শর্তে ভারতের বিপক্ষে ম্যাচ, আইসিসির প্রতিক্রিয়া এখনও অধীর

পাকিস্তান-বাংলাদেশের শর্তে ভারতের বিপক্ষে ম্যাচ, আইসিসির প্রতিক্রিয়া এখনও অধীর

91
0

১৫ তারিখ পাকিস্তান ভারতকে মোকাবিলা করবে, যা বেশ কিছুকাল ধরে প্রতীক্ষিত ছিল। সোমবার মধ্যরাতে এক বিবৃতিতে পাকিস্তান সরকার এই ম্যাচটি নিশ্চিত করেছে। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় দলের বিরুদ্ধে খেলার জন্য আইসিসির কাছে পাঁচটি শর্ত রেখেছে।

পিসিবি শর্ত রেখেছে যে, বাংলাদেশ যদি না খেলে, তবে বিসিবি কোনো ক্ষতিপূরণ দিবে না এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিতে হবে। এই দুটি শর্ত মানতে সম্মত হয়েছে আইসিসি, যা পরশু রাতে বিবৃতিতে প্রকাশিত হয়েছে।

তবে, লাহোরে অনুষ্ঠিত বৈঠকে আরও তিনটি শর্তের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে আইসিসিকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিল পিসিবি। তবে সেই সময় শেষ হলেও আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া বাকি তিনটি শর্ত ছিল- ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ, ভারত-পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিদেশীয় সিরিজ আয়োজন এবং চলতি বছর ভারতের বাংলাদেশ সফর নিশ্চিত করা।

আইসিসির এফটিপিতে সেপ্টেম্বর মাসে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও, গত বছর নিরাপত্তার অজুহাতে বিসিসিআই বাংলাদেশ সফর বাতিল করেছিল। ধারণা করা হচ্ছে, এবারও ভারত একই পদক্ষেপ নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here