Home প্রযুক্তি নিজস্ব নেভিগেশন প্রযুক্তি বেইদোকে গুরুত্ব দিচ্ছে চীন

নিজস্ব নেভিগেশন প্রযুক্তি বেইদোকে গুরুত্ব দিচ্ছে চীন

178
0
Beijing, China - September 6, 2015: Search engine company Baidu headquarters building in Beijing, China. (Nasdaq:BIDU)

যুক্তরাষ্ট্রের জিপিএসের বিকল্প হিসেবে চীন তার নিজস্ব স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন ব্যবস্থা ‘বেইদো’ ব্যবহারে আরও জোর দিচ্ছে। গত বছর চীনের অভ্যন্তরীণ বাজারে বেইদো উল্লেখযোগ্যভাবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে, যার অর্থনৈতিক প্রভাব ৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

প্রাচীন চীনের নৌযাত্রায় ব্যবহৃত সাতটি উজ্জ্বল নক্ষত্রের নামে নামকরণ করা ‘বেইদো’ ২০২৪ সালে মোট ৭৯.৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অর্থনৈতিক কার্যকলাপে অবদান রেখেছে। এই তথ্য দিয়েছে চীনের আধা-সরকারি প্রতিষ্ঠান GNSS & LBS Association

বর্তমানে চীনে প্রায় ২৮৮ মিলিয়ন স্মার্টফোনে বেইদো ব্যবহৃত হচ্ছে, যেগুলোর অধিকাংশই হুয়াওয়ে, শাওমি ও অন্যান্য স্থানীয় ব্র্যান্ডের। বেইদো নেটওয়ার্ক প্রতিদিন ১ ট্রিলিয়নেরও বেশি লোকেশন ট্র্যাক করছে।

জনপ্রিয় নেভিগেশন অ্যাপ ‘বেইদো ম্যাপ’ ও ‘এম্যাপ’ জানিয়েছে, তারা বেইদো ব্যবহার করে প্রতিদিন প্রায় ৪০০ কোটি কিলোমিটার পথ ব্যবহারকারীদের দেখিয়ে সহায়তা করছে।

চীন সরকার যুক্তরাষ্ট্রের জিপিএস সেবার ওপর নির্ভরশীলতা কমাতে এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত করতে বেইদোতে বিপুল বিনিয়োগ করেছে। তবে বিশাল অভ্যন্তরীণ বাজার ও প্রযুক্তিগত চাহিদাও এই সেবাকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করেছে।

নতুন ডিভাইসে সামঞ্জস্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

বেইদো এখন স্মার্টফোন ও গাড়ির বাইরেও ড্রোন, স্মার্টওয়্যার, ই-বাইক এবং রোবটসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যের লক্ষ্যে কাজ করছে। এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া

চীনের স্যাটেলাইট ন্যাভিগেশন অফিস জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যে বেইদোর বিদ্যমান স্যাটেলাইটগুলোকে উন্নততর সংস্করণ দিয়ে প্রতিস্থাপন করা হবে, যা সেন্টিমিটার-পর্যায়ের নির্ভুলতারিয়েল-টাইম লোকেশন সেবা দিতে পারবে।

এছাড়া, নতুন প্রজন্মের স্যাটেলাইটগুলো গভীর সমুদ্র অনুসন্ধান এবং উচ্চ উচ্চতায় বিমান চলাচল নিয়ন্ত্রণেও কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সুরক্ষা ও সীমাবদ্ধতা

চীনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বর্তমানে অনেক সরকারি সংস্থা ও সামরিক প্রতিষ্ঠানে জিপিএস ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। এক চীনা অধ্যাপক জানিয়েছেন, অনেক ডিভাইসে এখন জিপিএস ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় রাখা হচ্ছে বা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।

বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলোও চীনে উচ্চ-নির্ভুলতা সম্পন্ন মানচিত্র ডেটা সংগ্রহে কঠিন বিধিনিষেধের মুখোমুখি হচ্ছে।

তবে অ্যাপলসহ কিছু স্মার্টফোন নির্মাতা কোম্পানি ডুয়াল সিস্টেম ব্যবহার করছে—যেখানে জিপিএস ও বেইদো উভয়ই সক্রিয় থাকে এবং ডিভাইস নিজে থেকেই সেরা সিগন্যাল বেছে নেয়।

বৈশ্বিক বিস্তার

বেইদো ইতোমধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়াসহ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশে উন্নতমানের লোকেশন সেবা দিচ্ছে। এতে করে জিপিএসের বিশ্বব্যাপী প্রভাব খর্ব করার পাশাপাশি প্রযুক্তিগত স্বনির্ভরতার পথেও এগিয়ে যাচ্ছে চীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here