Home বাংলাদেশ National অর্ধঘণ্টায় রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট, এক ঘণ্টার মধ্যেই টিকিট শেষ

অর্ধঘণ্টায় রেকর্ড ১ কোটি ১৪ লাখ হিট, এক ঘণ্টার মধ্যেই টিকিট শেষ

335
0

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদ ৭ জুন ধরে আজ শনিবার (২৪ মে) দেওয়া হচ্ছে ৩ জুনের ট্রেনের টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট পড়ে। সকাল ৯টার আগেই পশ্চিমাঞ্চলগামী সব ট্রেনের টিকিট শেষ হয়ে যায়।

সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলে যাত্রীরা পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ঈদের আগের দিনের টিকিট নিতে লাখ লাখ মানুষ একযোগে চেষ্টা করায় প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। হিটের তুলনায় টিকিটের সংখ্যা অত্যন্ত কম হওয়ায় অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন জানান, “আজ অনলাইনে টিকিটের ক্ষেত্রে সর্বোচ্চ হিট রেকর্ড হয়েছে। আগামী দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে বলেই আমরা মনে করছি।”

রেল কর্তৃপক্ষ জানায়, এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের মোট আসন ৩৩,৩১৫টি। ২১ মে থেকে শুরু হওয়া টিকিট বিক্রির আওতায় ৩১ মে’র টিকিট প্রথমদিনে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ১ জুন (২২ মে), ২ জুন (২৩ মে), এবং আজ ৩ জুনের টিকিট বিক্রি হয়েছে। ২৫ মে বিক্রি হবে ৪ জুনের, ২৬ মে বিক্রি হবে ৫ জুনের, আর ২৭ মে দেওয়া হবে ৬ জুনের টিকিট।

রেলওয়ে ঈদের আগের সাত দিনের টিকিট বিক্রির জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। তবে এই সময়ের টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একসঙ্গে নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here