Home বিশ্ব গাজায় সহায়তা না এলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা: ম্যাক্রোঁর হুঁশিয়ারি

গাজায় সহায়তা না এলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা: ম্যাক্রোঁর হুঁশিয়ারি

144
0

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় চলমান মানবিক সংকটে ইসরায়েল দ্রুত পদক্ষেপ না নিলে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার সিঙ্গাপুর সফরকালে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন।

ম্যাক্রোঁ বলেন, “গাজায় ফিলিস্তিনিরা যখন চরম খাদ্য সংকটে রয়েছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা অগ্রহণযোগ্য।”

তিনি উল্লেখ করেন, যদি আগামী কিছু সময়ের মধ্যে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না দেখা যায়, তবে ফ্রান্সসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর অবস্থান নিতে হবে।

এছাড়া তিনি ইঙ্গিত দেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ফ্রান্স বিবেচনা করছে।

ইসরায়েল তিন মাস ধরে গাজা ভূখণ্ড অবরুদ্ধ করে রেখেছে। এতে খাদ্য ও ওষুধের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। ম্যাক্রোঁ বলেন, “মানবিক রুদ্ধাবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আর সহ্য করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “ইসরায়েল মানবাধিকার রক্ষা করছে— এমন ধারণা থেকে বেরিয়ে আসার সময় এখনই। আশা করি, ইসরায়েল সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে এবং আমরা বাস্তব মানবিক পদক্ষেপ দেখতে পাব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here