Home বিশ্ব আপাতত বহাল ট্রাম্পের আমদানি শুল্ক, আপিল আদালতের আদেশ

আপাতত বহাল ট্রাম্পের আমদানি শুল্ক, আপিল আদালতের আদেশ

169
0

যুক্তরাষ্ট্রের আপিল আদালত সিদ্ধান্ত দিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক আপাতত চালু রাখা যাবে।

এর ঠিক একদিন আগে একটি নিম্ন আদালত এই শুল্ক ব্যবস্থা অবৈধ ঘোষণা করে তা স্থগিত করেছিল।

সেই রায়ে বলা হয়েছিল, ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা অতিক্রম করেছেন।
বুধবার দেওয়া ওই রায়ে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের মধ্যে অসন্তোষ তৈরি করে। কর্মকর্তারা একে বিচার ব্যবস্থার সীমালঙ্ঘনের দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।

তবে বৃহস্পতিবার আপিল আদালত শুল্ক বহাল রাখার পক্ষে রায় দেয়।

এই রায়ের কিছু আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট প্রেস ব্রিফিংয়ে বলেন, “যদি কোনো প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বা বাণিজ্যিক পদক্ষেপ অ্যাক্টিভিস্ট বিচারকদের হস্তক্ষেপে বাধাগ্রস্ত হয়, তবে দেশ পরিচালনা দুরূহ হয়ে পড়বে।”

এছাড়া ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়কে ‘ভয়াবহ’ উল্লেখ করে আশা প্রকাশ করেন, “সুপ্রিম কোর্ট দ্রুত এই দেশবিরোধী সিদ্ধান্ত বাতিল করবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here