Home বাংলাদেশ ডিসেম্বরে নির্বাচনের দাবিতে একমত শতাধিক রাজনৈতিক দল

ডিসেম্বরে নির্বাচনের দাবিতে একমত শতাধিক রাজনৈতিক দল

161
0

দেশের নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। কিন্তু প্রধান উপদেষ্টা সম্প্রতি বিদেশে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শুধুমাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে ভোট চায়—এ বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা।

বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দলের মতে, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন অপরিহার্য। তাদের বক্তব্য, দেশের বর্তমান অরাজকতা ও অর্থনৈতিক স্থবিরতা কাটাতে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি।

নিবন্ধিত ৫০টি দলের মধ্যে বর্তমানে শুধু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত। বাকি ৪৯টি দলের বেশিরভাগই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। অনিবন্ধিত শতাধিক দলের অবস্থানও একই রকম।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অন্তত ৪০টির বেশি দলের সঙ্গে আলোচনা করে দেখেছেন, তারা সবাইই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে। অন্যদিকে লিয়াজোঁ কমিটির আরেক নেতা টুকু বলেন, যারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন, তারাই নির্বাচন বিলম্ব করতে চায়।

এলডিপি প্রধান অলি আহমদ, নাগরিক ঐক্যের মান্না, বাসদের বজলুর রশীদ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, গণফোরাম, বিএনপি, বাংলাদেশ লেবার পার্টি ও আরও অনেক দলের মতে, ডিসেম্বরের মধ্যেই ভোট অনুষ্ঠানই সর্বোত্তম সময়সীমা।

বাম গণতান্ত্রিক জোট এক যৌথ বিবৃতিতে প্রধান উপদেষ্টার মন্তব্যকে ‘অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করাই এখন দেশের প্রয়োজন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অধিকাংশ দল যখন একযোগে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে, তখন প্রধান উপদেষ্টার বিপরীত দাবি নির্বাচন নিয়ে বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here