Home জীবনযাপন Entertainment অর্পনা রানী রাজবংশীর রচনায় ‘জামাই বাড়িতে ঈদ’

অর্পনা রানী রাজবংশীর রচনায় ‘জামাই বাড়িতে ঈদ’

119
0

আসছে ঈদ-উল-আযহা উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘জামাই বাড়িতে ঈদ’। নাজনীন হাসান খান নির্মিত নাটকটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন অর্পনা রানী রাজবংশী।এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, মৌসুমী হামিদ।

নাটকের গল্পে দেখা যাবে, নিজ বাড়িতে ঈদ তো সবাই করে, কিন্তু একমাত্র মেয়ের বিয়ের পর রহিম মন্ডল ও মা খাদিজা একাকিত্ব বোধ করে। মেয়েকে ছাড়া নিজ বাড়িতে ঈদ করতে ভালো লাগে না তাদের। সেই আক্ষেপ থেকেই মেয়ের বাড়িতে ঈদ করার পরিকল্পনা করে বাবা-মা। কিন্তু মেয়ের জামাইর বাড়িতে ঈদ করার আনন্দ রূপ নেয় বেদনায়।

মেয়ে, মেয়ের জামাই এবং শ্বশুর হাসিমুখে মেনে নিলেও শাশুড়ির যেন গাঁয়ে ফোসকা উঠে। সৃষ্টি হয় তিক্ততায়। সেই তিক্ততার জেরে নিজেদের ঈদ আনন্দ শেয়ার না করে ফেরত আসতে চায় তামান্নার বাবা-মা। কিন্তু একমাত্র জামাই গালিবের হস্তক্ষেপে সবাইকে পুণরায় একত্রিত করে।

সিদ্ধান্ত হয় দুই বেয়াই মিলেই কোরবানির গরু কিনবে। আর সেই কোরবানির গরু কিনতে গিয়ে নানান বিপদের সম্মুখীন হতে হয় তাদের। এরপর নানা রহস্য মোড়া গল্পে নির্মিত হয়েছে নাটকটি।

নাট্যকার অর্পনা রানী রাজবংশী বলেন, সুখের থাকার জন্য কোটি কোটি টাকা লাগে না, যা লাগে তা হলো আত্মীয়তার বন্ধন। আর সেই বন্ধনেই মানুষ তার জীবনের প্রকৃত সুখ খুঁজে পায়। জামাই বাড়িতে ঈদ নাটকে সেই জীবনের চিত্রই তুলে ধরা হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রকি খান, সায়কা আহমেদ, কাজী রাজু, সাহেলা আক্তার, ফরিদ হোসাইনসহ অনেকে। নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here