Home এশিয়া পেসিফিক NSW লিবারেল-ন্যাশনালসের আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা: আঞ্চলিক সম্প্রদায়কে অগ্রাধিকার, চাকরি-অবকাঠামোয় নতুন আশা

NSW লিবারেল-ন্যাশনালসের আঞ্চলিক উন্নয়ন পরিকল্পনা: আঞ্চলিক সম্প্রদায়কে অগ্রাধিকার, চাকরি-অবকাঠামোয় নতুন আশা

17
0

নিউ সাউথ ওয়েলসের লিবারেল ও ন্যাশনালস দল আঞ্চলিক সম্প্রদায়ের উন্নয়নে একটি বাস্তবমুখী ও শক্তিশালী পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনার লক্ষ্য হলো পরিবারগুলোকে সহায়তা করা, কর্মসংস্থান বাড়ানো এবং NSW-কে আবার দেশের শীর্ষস্থানে ফিরিয়ে আনা।

আঞ্চলিক এলাকাগুলো রাজ্যের অর্থনীতির মূল চালিকাশক্তি। এখান থেকে খাদ্য উৎপাদন হয়, শিল্পে জ্বালানি সরবরাহ হয় এবং কয়েক বিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড চলে। অথচ লেবার সরকার এসব এলাকাকে প্রায়শই অবহেলা করে। অবকাঠামো, জ্বালানি, আবাসন ও নিত্যপ্রয়োজনীয় সেবায় আঞ্চলিক সম্প্রদায়গুলো তাদের ন্যায্য অংশ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের দাবি রাখে।

লিবারেল ও ন্যাশনালস সরকার গঠিত হলে তারা যা করবে:

  • আঞ্চলিক অবকাঠামো গ্যারান্টি: নতুন সকল অবকাঠামো ব্যয়ের কমপক্ষে ২৫ শতাংশ আঞ্চলিক NSW-এর জন্য নির্ধারিত করা হবে।
  • রিজিওনাল সিনিয়রস ট্রাভেল কার্ড পুনরায় চালু করা হবে, যা আঞ্চলিক ও গ্রামীণ এলাকার বয়স্ক নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করবে।
  • পে-রোল ট্যাক্স রিফর্ম: আঞ্চলিক ব্যবসা ও চাকরির সুযোগ বাড়াতে কর সংস্কার করা হবে।
  • ৩০ কোটি ডলারের বায়োসিকিউরিটি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণ কর্মসূচি: কৃষি উৎপাদন রক্ষা, বন্য শূকরসহ আক্রমণাত্মক প্রজাতির প্রভাব কমানো এবং কৃষকদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
  • সুষম জ্বালানি রূপান্তর: আঞ্চলিক এলাকায় চাপ কমিয়ে জ্বালানি উৎপাদন বৈচিত্র্যকরণ এবং পরিবার ও ব্যবসার বিদ্যুৎ বিল কমানোর উদ্যোগ।

বিরোধীদলীয় নেত্রী কেলি স্লোন বলেন, “নিউ সাউথ ওয়েলসের পরিবারগুলো এখন আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করছে, কিন্তু অনেকেই পিছিয়ে পড়ছে। আমাদের পরিকল্পনা তাদের এগিয়ে যেতে এবং এগিয়ে থাকতে সাহায্য করবে — খরচ কমিয়ে, অর্থনীতি বাড়িয়ে এবং নতুন সুযোগ তৈরি করে। আঞ্চলিক NSW রাজ্যের সাফল্যে বড় অবদান রাখে, তাদের এই অবদানকে স্বীকৃতি দিতে হবে।”

ন্যাশনালস নেতা গুরমেশ সিং বলেন, “আমাদের মূলনীতি খুব সহজ — পরিবারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। এর জন্য প্রয়োজন কম খরচ, বেশি চাকরি, সাশ্রয়ী জ্বালানি, উন্নত অবকাঠামো এবং শক্তিশালী অর্থনীতি। আঞ্চলিক নিউ সাউথ ওয়েলস রাজ্যের সমৃদ্ধিতে অসামান্য অবদান রাখে। তাদের কথা শোনা, ন্যায্য বিনিয়োগ এবং ভবিষ্যতের সাফল্যে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করা উচিত।”

লিবারেল ও ন্যাশনালস জোট আশা করছে, এই পরিকল্পনার মাধ্যমে আঞ্চলিক সম্প্রদায়গুলো প্রয়োজনীয় অবকাঠামো, চাকরি, সেবা ও সুযোগ পেয়ে আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here