Home বাংলাদেশ বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

182
0

বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১ জুন) রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত দিনব্যাপী চীন–বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগ করুন। আমাদের জনশক্তির প্রায় অর্ধেকের বয়স ২৬ বছরের নিচে। এই তরুণরা কাজ করতে প্রস্তুত, তাদের কর্মে লাগাতে আপনাদের উদ্যোগ প্রয়োজন।”

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগ খাত ও বাজার সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে সম্মেলনটি আয়োজন করা হয়। যৌথভাবে এই আয়োজন করেছে বাংলাদেশ ও চীন সরকার।

অনুষ্ঠানে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দুই দেশের ১০০টিরও বেশি কোম্পানির প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here