Home বাংলাদেশ National দেশত্যাগকারীদের কেউই দায় স্বীকার করেননি: ড. ইউনূস

দেশত্যাগকারীদের কেউই দায় স্বীকার করেননি: ড. ইউনূস

123
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন (আওয়ামী লীগ), তাদের কেউই নিজেদের ভুল স্বীকার করেননি; বরং তারা জনগণকে উসকে দিচ্ছেন।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে আওয়ামী লীগ সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। পরবর্তীতে তিনি রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আলোচনায় অংশ নেন।

ড. ইউনূস বলেন, “যদি আওয়ামী লীগ তরুণদের হত্যা, গুম এবং অর্থ আত্মসাৎ করে থাকে, তাহলে তাদের রাজনৈতিক দল হিসেবে পরিচিতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটা কোনো বিতর্কিত বিচার নয়।”

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে ৫ আগস্ট একটি অধ্যায় শেষ হয়েছে বলে মনে করা হয়। কিন্তু পালিয়ে যাওয়া ব্যক্তিরা এখনো নিজেদের দায়িত্ব অস্বীকার করছেন এবং জনগণকে উত্তেজিত করছেন।

প্রধান উপদেষ্টা জানান, দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জাতি সিদ্ধান্ত নিয়েছে যে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে।

গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে ড. ইউনূস বলেন, অতীতে গণমাধ্যম এতটা স্বাধীনতা উপভোগ করেনি।

একজন সাংবাদিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা, প্রশাসনের নীরবতা এবং কিছু দল বা ব্যক্তির জমায়েত নিয়ে প্রশ্ন করলে, ড. ইউনূস বলেন, অনেক বিষয় একসঙ্গে চলে আসায় সবকিছু সঠিকভাবে সামলানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, তখনকার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল, কিন্তু এখন শৃঙ্খলা ফিরেছে এবং তা নিশ্চিত করাই ছিল প্রধান কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here