Home খেলা আনচেলত্তির হাত ধরে ভিনির গোলে বিশ্বকাপে ব্রাজিল

আনচেলত্তির হাত ধরে ভিনির গোলে বিশ্বকাপে ব্রাজিল

170
0

গোলশূন্য ড্র দিয়ে কার্লো আনচেলত্তির কোচিংয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল, তবে প্রথম জয় এবং বিশ্বকাপে জায়গা পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি ইতালিয়ান এই কোচকে। আজ ঘরের মাঠ নেউ কুইমিকা অ্যারেনায় বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

এর আগে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে বল দখল ও রক্ষণে ভালো করলেও আক্রমণে ছিল নিষ্প্রভ ব্রাজিল। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে সেই সমস্যা কাটিয়ে ওঠে তারা। ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল ছিল ব্রাজিলের। তারা নিয়েছে ১১টি শট, যার মধ্যে চারটি লক্ষ্যে ছিল। প্যারাগুয়ে ছিল তুলনামূলক নিষ্ক্রিয়—মাত্র ৫টি শট নিতে পেরেছে তারা।

গোলটি আসে প্রথমার্ধের ৪৪তম মিনিটে—কুনহার অ্যাসিস্টে গোল করেন ভিনিসিয়ুস, যা ব্রাজিলকে বিরতির আগে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধেও ব্রাজিল বলের ওপর আধিপত্য ধরে রাখে এবং একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি।

এই জয়ে ১৬ ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াল ২৫, যা তাদের নিয়ে গেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে রয়েছে নিচে। কনমেবল অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৮, ফলে বাকি দুটি ম্যাচে হারলেও ব্রাজিলের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here