Home বাংলাদেশ National যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

137
0

চারদিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য ত্যাগ করে দেশে ফিরছেন।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে তার যাত্রা শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ১০ জুন যুক্তরাজ্যে সফরে যান।

এর আগে, ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ১০ জুন স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।

সফরকালে, ১২ জুন তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন এবং ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেন। সফরের শেষ দিনে, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া, সফরের চারদিনে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here