Home বাংলাদেশ National প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন

প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন

322
0

চারদিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ১০ জুন চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যান।

৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন এবং ১০ জুন স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

সফরের সময়, ১২ জুন তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেন এবং ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা গ্রহণ করেন। সফরের শেষ দিন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া, চারদিনে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here