Home খেলা ‘যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করব’—ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই মেসির মন্তব্য

‘যতদূর সম্ভব যাওয়ার চেষ্টা করব’—ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই মেসির মন্তব্য

141
0

ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে অভিষেকের অপেক্ষায় লিওনেল মেসি, তবে এবারের লক্ষ্য ভিন্ন
ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচের অপেক্ষায় আছেন লিওনেল মেসি। যদিও বার্সেলোনা বা পিএসজির মতো বড় ক্লাবের হয়ে এর আগেও তিনি এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন, এবারে তার লক্ষ্য কিছুটা আলাদা।

রোববার, বাংলাদেশ সময় সকাল ৬টায় আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির ক্লাব বিশ্বকাপ যাত্রা শুরু হবে। ম্যাচের আগে টুর্নামেন্টের অফিসিয়াল মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন,

“এটা একটি দারুণ টুর্নামেন্ট এবং এতে অংশ নিতে পারা আনন্দের। আগের ক্লাবগুলোর মতো এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নেই, তবে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত আছি।”

ইন্টার মায়ামি হয়তো ফেভারিট না, তবে ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য মাঠে নামবে বলেও মন্তব্য করেন মেসি।

তিনি আরও বলেন,

“এই নতুন ফরম্যাটটি দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর জন্য গুরুত্বপূর্ণ। ইউরোপীয় পরাশক্তির সঙ্গে খেলার সুযোগ পাওয়া এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা অসাধারণ অভিজ্ঞতা।”

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের মান নিয়ে তিনি বলেন,

“এখানে বড় বড় দল রয়েছে, দুর্দান্ত খেলোয়াড়রা খেলবেন, যাদের খেলা মানুষ উপভোগ করে। তাই যতদূর সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here