Home বিশ্ব ইরান উন্মোচন করল নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’

ইরান উন্মোচন করল নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’

321
0

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এয়ারোস্পেস ইউনিট তাদের নতুন আত্মঘাতী ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে।

সোমবার (১৭ জুন) নতুন এই ড্রোনটি প্রকাশ করা হয়।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষভাবে তৈরি করা ‘শাহেদ-১০৭’ ড্রোনটি এক-পিস্টন ইঞ্জিনচালিত এবং এটি ১৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

এটি ইরানের সামরিক প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে এবং ভবিষ্যতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here