Home বিনোদন এই জয় খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী

এই জয় খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী

18
0

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, বিনোদন জগতেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর মধ্যে, আরজি কর মেডিকেল কলেজ কেন্দ্রিক ঘটনার নির্যাতিতার মা নির্বাচনে জয়ী হওয়ার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। তিনি আরজি কর মেডিকেল কলেজের ঘটনার শুরু থেকেই সরব ছিলেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। সামাজিক মাধ্যমেও তার সক্রিয় ভূমিকা ছিল, যার জন্য নানা কুরুচিকর মন্তব্য ও হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। তবে তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, হুমকি দিয়ে তাকে থামানো যাবে না।

২০১৬ সালে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নির্যাতিতার মা এবার নির্বাচনে জয়ী হওয়ার পর মিমি সেই খবরটি শেয়ার করে লেখেন, “এই জয় তার কাছে খুবই ব্যক্তিগত”। তবে, মিমি আরও বলেন, এই সাফল্য কখনোই একজন মায়ের অপূরণীয় ক্ষতির সমান হতে পারে না।

তবে ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর, মিমি চক্রবর্তী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন। রাজনীতির বাইরে গিয়ে আরজি কর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের মধ্যে প্রশংসা পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here