মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ একযোগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখার জন্য উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে।
সোমবার এক খোলা চিঠির মাধ্যমে দেশগুলো এ আহ্বান জানায়, যাতে স্বাক্ষর করেছে মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে, তাই অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন। একই সঙ্গে অঞ্চলটিকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে জাতিসংঘের নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়।
এটি উল্লেখযোগ্য যে, গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইরানে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়, যা দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের সূচনা করে। এখন পর্যন্ত দুই পক্ষের অন্তত ৩০০ জন নিহত এবং প্রায় এক হাজার আহত হয়েছে।
এ ধরনের সংঘাত শুরুর পর এই প্রথম একসঙ্গে এতগুলো মুসলিম দেশ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলো।










