Home বিশ্ব ট্রাম্পকে ইসলামিক রিপাবলিক অব ইরানের বার্তা: ‘মিস্টার ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার...

ট্রাম্পকে ইসলামিক রিপাবলিক অব ইরানের বার্তা: ‘মিস্টার ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার ইতিহাস পড়ুন’

236
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স (প্রাক্তন টুইটার) থেকে ইসলামিক রিপাবলিক অব ইরান একটি বার্তা পাঠিয়েছে। এতে লেখা ছিল, “মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ুন।”

এদিকে, ট্রাম্প সোমবার (১৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানিদের রাজধানী তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, “সবাই যেন অবিলম্বে তেহরান ছেড়ে চলে যায়!” তবে তিনি কেন এমন পরামর্শ দিয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

ট্রাম্প তার পোস্টে আরও বলেন, “ইরানকে যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম, তা স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!”

ট্রাম্পের এমন বক্তব্যের পর, ইরান মিলিটারির ফেসবুক ও ইসলামিক রিপাবলিক অব ইরানের এক্স আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here