Home এশিয়া পেসিফিক বৃষ্টিমাখা সন্ধ্যায় আজাদ সিস্টারসের সুরের মূর্ছনা

বৃষ্টিমাখা সন্ধ্যায় আজাদ সিস্টারসের সুরের মূর্ছনা

346
0

প্রখ্যাত সংগীতস্রষ্টা আজাদ রহমানের তিন কন্যা—রুমানা, রোজানা ও নাফিসা—এক মুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন সিডনির ব্রায়ান ব্রাউন থিয়েটারে। ‘অ্যান ইভনিং অব বাংলা হারমনি’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানটি আয়োজন করে সংস্কৃতিকেন্দ্র অস্ট্রেলিয়া।

সন্ধ্যার সূচনা হয় রাগ মিয়াঁ কি মালহারে তাঁদের বাবার সুরারোপিত জনপ্রিয় গান ‘নাচে মেঘমালা’ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর তাঁরা একে একে গেয়ে শোনান বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পীদের গান—শাহনাজ রহমাতুল্লাহ, ফিরোজা বেগম, আব্দুল লতিফ, হাসন রাজা ও লালন শাহর সৃষ্টির ছোঁয়ায় অনুষ্ঠানটি হয়ে ওঠে শিকড়ের টানে ভরপুর এক আবেগঘন যাত্রা।

দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আমরা মলয় বাতাসে’ গানটি তাঁদের পরিবেশনায় যেন এক নতুন মাত্রা পায়, যা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়।

সন্ধ্যার আবেগ আরও গভীর হয় যখন তাঁরা পরিবেশন করেন তাঁদের মা, কণ্ঠশিল্পী সেলিনা আজাদের জনপ্রিয় গান ‘মনের রঙে রাঙাবো’ ও ‘তুমি হলে তুমি’। এই অংশটি দর্শকদের জন্য ছিল এক স্মৃতিময় অভিজ্ঞতা।

সঙ্গীত পরিবেশনাকে আরও সমৃদ্ধ করেছেন মঞ্চে থাকা দক্ষ সংগীতশিল্পীরা—তবলায় অভিজিৎ দাশ, গিটারে সোহেল খান, কিবোর্ডে রুশনান জামান, কাহনে রাজদীপ রায় এবং সাউন্ড কন্ট্রোলে হাফিজ সাদউল্লাহ, যাঁরা তাঁদের নিখুঁত সংগতে পরিবেশনাগুলো প্রাণবন্ত করে তুলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here