Home বাংলাদেশ সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি

সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিল এনসিপি

131
0

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তাকে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানায়।

দলের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্থাপিত নৈতিক স্খলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদ এবং গঠিত তদন্ত কমিটির কাছে জমা দিতে হবে।

এছাড়া বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী।

এর আগে সোমবার সারোয়ার তুষার ও এনসিপির এক কেন্দ্রীয় নেত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও বিজ্ঞপ্তিতে এই অডিওর বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি, তবে দলের একাধিক সূত্র জানিয়েছে, অডিওটি ভাইরাল হওয়ার পর সৃষ্ট বিতর্কের কারণেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here