Home বাংলাদেশ ড. ইউনূস: “সামাজিক ব্যবসা বিশ্ব পরিবর্তনের শক্তি রাখে”

ড. ইউনূস: “সামাজিক ব্যবসা বিশ্ব পরিবর্তনের শক্তি রাখে”

365
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসার (Social Business) ধারণা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে ইতিবাচকভাবে রূপান্তরিত করার সামর্থ্য রাখে।

শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করার সবচেয়ে কার্যকর ও টেকসই উপায় হলো সামাজিক ব্যবসা। এটি স্বাস্থ্য খাতের মৌলিক সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারে।”

“সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পথ”—এই প্রতিপাদ্য নিয়ে এবারের সোশ্যাল বিজনেস ডে উদযাপিত হচ্ছে।

এবারের সম্মেলনে বিশ্বের ৩৮টি দেশ থেকে অংশ নিয়েছেন ১,৪০০ জনেরও বেশি প্রতিনিধি। এতে সরকার, পরামর্শ পরিষদের সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক অতিথি এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here