Home বাংলাদেশ সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী ৩ লাখ ৭৩ হাজার

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী ৩ লাখ ৭৩ হাজার

181
0

সর্বজনীন পেনশন স্কিমের চারটি স্কিমে এখন পর্যন্ত তিন লাখ ৭৩ হাজার ৩১২ জন নাগরিক যুক্ত হয়েছেন। ১৮ বছরের বেশি বয়সী জনগণের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, পেনশন স্কিম সম্পর্কে তথ্য আদান-প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং গ্রাহকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এই তথ্য প্রকাশ করা হয়।

তথ্যবিবরণীতে জানানো হয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে রেজিস্ট্রেশন উৎসাহিত করতে সরকার প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য বাজেট বরাদ্দ থেকে ফি প্রদান করবে, এ ব্যাপারে অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। এছাড়া, জাতীয় পেনশন কর্তৃপক্ষ বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে পেনশন মেলা ও কর্মশালার আয়োজন করছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ১২টি ব্যাংক এবং নগদ ও বিকাশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যাতে গ্রাহকরা মাসিক কিস্তি জমা দিতে পারে। আরও ১০টি ব্যাংকের সঙ্গে এই ধরনের সমঝোতা স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

পেনশন স্কিমকে আরও গ্রাহকবান্ধব করতে নতুন সুবিধাও যোগ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here