Home বাংলাদেশ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।

310
0

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় বিস্ফোরণে রুম্মান আহমদ (২২) নামে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। একই ঘটনায় এনামুল হক (২৫) নামে আরেক টেকনিশিয়ান আহত হন।

নিহত রুম্মান সিলেটের এয়ারপোর্ট থানার টিলাপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে, বিমানবন্দরের অভ্যন্তরে।

জানা যায়, রুটিন রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের একটি চাকা পরিবর্তনের কাজ চলছিল। সানরাইজ নামের একটি চুক্তিবদ্ধ কারিগরি প্রতিষ্ঠান এই কাজটি করছিল। চাকা খোলার সময় সেটি হঠাৎ সজোরে ছিটকে গিয়ে রুম্মান ও এনামুলকে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হয়। এতে তারা গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে, কিছুক্ষণ পর চিকিৎসকরা রুম্মানকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, এটি একটি রুটিন কাজ ছিল। কাজ চলাকালে হঠাৎ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং পরে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here