Home বাংলাদেশ নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

415
0

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এয়ারপোর্ট মোড় এলাকায়।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা-মেট্রো-ব (১২-১৩৮৫) সিরিয়ালের আন্তরা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। রহমতপুর এলাকায় পৌঁছালে বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়।

আহত যাত্রীদের অভিযোগ, চালক ঘুমঘুম অবস্থায় বাস চালাচ্ছিলেন। ফলে মহাসড়কের গুরুত্বপূর্ণ এ মোড়ে এসে বাসটি সোজা খাদে পড়ে যায়, আর এতে অন্তত ১১ জন যাত্রী আহত হন।

বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটিকে ইতোমধ্যে খাদ থেকে উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here