Home Economics আইসিসিবিতে শুরু হয়েছে ১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো

আইসিসিবিতে শুরু হয়েছে ১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো

84
0

ঢাকায় শুরু হলো দুই দিনব্যাপী ‘১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো’

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দেশের ডেনিম শিল্পভিত্তিক দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী—‘১৯তম বাংলাদেশ ডেনিম এক্সপো’

বুধবার (৫ নভেম্বর) শুরু হওয়া এ মেলা চলবে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত।

প্রদর্শনীতে বিশ্বের ১০টি দেশের প্রায় ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন ডেনিম ও নন-ডেনিম কাপড় উৎপাদনকারী মিল, গার্মেন্টস প্রস্তুতকারক, রঞ্জন ও গবেষণা প্রতিষ্ঠান এবং মেশিনারিজ সরবরাহকারী কোম্পানিগুলো তাদের পণ্য ও সেবা তুলে ধরছে।

এই এক্সপোতে ডেনিম শিল্পের সর্বশেষ উদ্ভাবন, টেকসই প্রযুক্তি ও বৈচিত্র্যময় নতুন পণ্য প্রদর্শন করা হচ্ছে, যা বাংলাদেশের ডেনিম খাতকে বৈশ্বিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

মেলার বিভিন্ন সেমিনার ও আলোচনায় ডেনিম শিল্পের বর্তমান চিত্র, উৎপাদনজনিত চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালক ও যুগ্ম সচিব বেবি রাণী কর্মকার। তিনি ‘ডেনিম রাইজিং: বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্বের যাত্রা’ শীর্ষক বক্তৃতা দেন।

আয়োজক মোস্তাফিজ উদ্দিন জানান, “এই মেলাকে এমন একটি প্ল্যাটফর্মে রূপ দেওয়া হয়েছে, যেখানে টেকসই পণ্য, বৈচিত্র্যময় নকশা ও বৈশ্বিক শিল্পের পরিবর্তনশীল ধারা একসঙ্গে উপস্থাপিত হচ্ছে।”

তিনি আরও বলেন, “এবারের এক্সপোতে আগের তুলনায় আরও আধুনিক প্রযুক্তি এবং ফলপ্রসূ উপস্থাপনাকে প্রাধান্য দেওয়া হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here